মারা গেলে তাঁর পরিবার পেনশন, গ্র‌্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ছাড়াও অন্য যেসব আর্থিক সুবিধাদি

 সরকারি চাকরিজীবী হিসেবে কেউ মারা গেলে তাঁর পরিবার পেনশন, গ্র‌্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ছাড়াও অন্য যেসব আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেনঃ

১) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এককালীন মঞ্জুরী ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা। 

 ২) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাকরিরত অবস্থায় গুরুতর আহত হয়ে স্থায়ীভাবে অক্ষম হলে ৪,০০,০০০/-(চার লক্ষ) টাকা।

৩) বাংলাদেশ কমর্চারী কল্যাণ বোর্ড থেকে যৌথবীমার এককালীন ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা।

৪) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দাফন-কাফন/অন্ত্যেষ্টিক্রিয়া বাবৎ এককালীন ৩০,০০০/-(ত্রিশহাজার) টাকা এবং কল্যাণ তহবিল থেকে দাফন-কাফন/অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ সহায়তা ১০,০০০/-(দশ হাজার) টাকা। 

৫) কল্যাণ তহবিল থেকে মৃতব্যক্তির পরিবারকে ১৫ বছর পর্যন্ত প্রতিমাসে ২,০০০/-টাকা ভাতা।[ ৩,৬০,০০০/- টাকা]

৬) কল্যাণ তহবিল হতে সাধারণ চিকিৎসা অনুদান সর্বোচ্চ ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা এবং জটিল ও দূরারোগ্য ব্যাধির চিকিৎসা অনুদান ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা।

[চাকরিজীবীর মৃত্যুর ৬ মাসের মধ্যে আবেদন করতে হবে। যথাযথ কারণ ব্যাখ্যাসহ ১ বছরের মধ্যে আবেদন না করলে দাবি তামাদি হয়ে যাবে।]














Comments

Popular posts from this blog

সচিবালয় নির্দেশমালা ২০২৪ অনুযায়ী পত্রাদির প্রকারভেদ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নিয়োজিত হিসাব রক্ষক এবং হিসাব সহকারীদের বেতন গ্রেড যথাক্রমে ১১ ও ১৩ নম্বর গ্রেডে উন্নীতকরণে বেতন নির্ধারণীর ক্ষেত্রে জটিলতা নিরসন প্রসঙ্গে।